বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২০ রাত ১১:২৭
৭৬৩
বোরহানউদ্দিন প্রতিনিধি: সরকার কর্তৃক নির্ধারিত মূল্য উপেক্ষা করে আলু বিক্রয়ের অপরাধে ভোলার বোরহানউদ্দিনে পৃথক দুটি অভিযানে ১১ ব্যবসায়ীকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে স্থানীয় মানিকার হাট বাজার ও বোরানউদিন পৌরবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,এ উপজেলার ব্যবসায়ীগণ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করে আসছিল। এমন অভিযোগে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মানিকার হাট বাজারের ব্যবসায়ী মাহফুজুর রহমান, মোবারক ,দিদারকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা , পৌর বাজারের আলম স্টোরের আড়ৎদার শাজাহান কে ৩০ হাজার, আবুল কালামকে ২০ হাজার, দোকানি দুলাল চন্দ্র,শাহিন ,নয়নকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা এবং ইলিয়াসকে ৬ হাজার টাকা সহ সর্বমোট ১লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সাথে ছিলেন অফিস সহকারি মোঃ রুবেল।
অপরদিকে একই দিন রাতে কুঞ্জের হাট বাজারে সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ আরেকটি অভিযান পরিচালনা করেন। একই অভিযোগে ওই বাজারের ব্যবসায়ী মনির হোসেন ও বাসুদেব মাস্টারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকাজরিমানা করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত