বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৭
১২৫
মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী যেভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করেছে, বিগত ফ্যাসিবাদী সরকারও একই পথ অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেন, কেউ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের স্বজনদের পাশে সব সময় থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে।
ইশরাক হোসেন বলেন, গুম হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর নিষ্ঠুরতার অনন্য নিদর্শন। ১৯৭১ সালে হানাদার বাহিনী যেভাবে মানুষকে নির্যাতন করেছে, বিগত শেখ হাসিনার সরকারও একই আচরণ করেছে।
তিনি বলেন, কেউ প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই এসব করা হয়েছে। আমরা মনে করি, এসব মানুষের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার অংশ হিসেবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে বলে জানান ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত