অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ১ লাখ ২০ হাজার জেলে পরিবার পাচ্ছে ২ হাজার ৪০০ মে:টন চাল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২০ রাত ১১:২৩

remove_red_eye

৭৪৯

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলার ৭ উপজেলায় মা ইলিশ শিকার নিষেধাজ্ঞার ২২ দিনের জন্য ১ লাখ ২০ হাজার জেলে পরিবারের জন্য ২০ কেজি করে চাল বিতরণ চলছে। গত ১৪ অক্টোবর ইলিশ সুরক্ষায় অভিযানের প্রথম দিন থেকে এসব চাল বিতরণ শুরু হয়। এর জন্য জেলায় মোট বরাদ্দ এসেছে ২ হাজার ৪০০ মে:টন চাল। যা আগামী ৩০ তারিখের মধ্যে বিতরণ সম্পন্ন করার কথা থাকলেও ২৫ তারিখের মধ্যে শেষ হবে বলে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, জেলার মোট চালপ্রাপ্ত নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে সদর উপজেলায় ১৭ হাজার ৬’শ ৫৬, দৌলতখানে ১৯ হাজার ৫০০, বোরহানউদ্দিনে ৭৭ হাজার ৪৪, লালমোহনে ১৫ হাজার, তজুমদ্দিনে ১৬ হাজার ৭’শ, চরফ্যাসনে ২৪ হাজার ও মনপুরায় ১০ হাজার ২’শ পরিবার রয়েছে। এছাড়া জেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছে ১ লাখ ২৪ হাজার।
মৎস্য কর্মকর্তা আরো বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করা আমাদের প্রত্যেকের দ্বায়িত্ব। ইতোমধ্যে সরকারের ব্যাপক প্রচার প্রচারণার ফলে অধিকাংশ জেলেরাই পূর্বের চাইতে অনেক সচেতন হয়েছে। আইন মান্য করে ইলিশ শিকার থেকে নিজেদের বিরত রাখছেন। তারপরেও অসাধু কেউ কেউ ইলিশ ধরার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মেঘনা পাড়ের বাসিন্দা জেলে আজাহার আলী, মোকতার হোসেন ও জাকির হোসেন বলেন, গতকাল তারা সরকোরের বরাদ্দকৃত চাল পেয়েছেন। এতে তারা খুশি। প্রজনন মৌসুমে সরকারের এমন কার্যক্রমের ফলে নদী ও সাগরে ইলিশের প্রাচুর্যতা অনেক বেড়েছে।
এর্যন্ত ইলিশ রক্ষায় অভিযানের প্রথম দিন থেকে শনিবার সকাল পর্যন্ত জেলায় ৭৪ জন জেলের জেল জরিমানা হয়েছে। এর মধ্যে ৩৬ জনকে ৫ হাজার টাকা করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮ জনকে ১ বছর করে জেল দেওয়া হয়েছে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...