বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৬ রাত ১২:৪৫
১৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। শনিবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণমাধ্যমে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, তাঁর কর্মজীবন ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
গণমাধ্যমে দীর্ঘ পথচলা এবং ভোলার সাংবাদিকতা শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধিত করলো ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। শনিবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহম্মেদ। আলোচনা পর্বে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং নির্বাহী সদস্য রানা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, মো: ইয়ামিন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহসভাপতি মো. মেহেদি হাসান নোয়াব।
বক্তারা আবু তাহেরের দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভোলার সাংবাদিকতার ইতিহাসে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে শেষ হয় এ আয়োজন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত