বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৬ রাত ১২:৪০
১৩২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ভোলা সদর উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাশ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপজেলা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। ভোলা সদর উপজেলা প্রশাসন এই কার্যক্রমের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান রহমান মিমসহ বিভিন্ন ইউনিয়নের সচিবরা।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ডেঙ্গুর বিস্তার রোধে আজ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতি সপ্তাহে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। তাই এ মশার প্রজননস্থল ধ্বংসে শুধু মৌসুমি নয়, বছরজুড়েই সবাইকে সচেতন থাকতে হবে এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত