অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৬ রাত ১২:৩৮

remove_red_eye

২১৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাহিরের ময়লা আর্বজনা পরিস্কার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদলের নেতা-কর্মীরা।
শনিবার দুপুর ১ টায় উপজেলা সদর ৫০ শয্যা হাসপাতালে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই সময় উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্য সচিব হাফেজ আবদুর রহিমের নেতৃত্বে অর্ধাশতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ কামাল উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ ইলিয়াছ, যুবদল নেতা নাছির ও মহিউদ্দিন সহ অন্যান্যরা।
এই ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা জানান, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের উদ্যোগে যুবদল নেতারা হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করে। পুরো উপজেলার সকল জনসেবামূলক প্রতিষ্ঠানে যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে জানান তিনি।