অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২৬ বিকাল ০৫:০২

remove_red_eye

৯৭

বিরোধী দল মেঠো বক্তৃতায় নানা অভিযোগ করতে পারে, তবে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার কোনো গুম, খুন বা নির্যাতনে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার যাতে কখনোই আর গুম না হয়, যাতে আর কখনোই নির্যাতন না হয় এবং যাতে কখনো মানবাধিকার লঙ্ঘিত না হয়, তা প্রতিষ্ঠিত করার জন্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার।’

তিনি বলেন, ‘আমাদের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এই গুম-খুনের বিরুদ্ধে ওই সুদূর বিলেত থেকেও আন্দোলনে সব সময় অংশ নিয়েছেন। তিনি নিজে কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন।’

আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রীর আপন ছোট ভাই আরাফাত রহমান কোকো শারীরিক এবং মানসিক নির্যাতনেরই কিন্তু শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। আমাদের নেত্রী বাংলাদেশের মহান অভিভাবক, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা ম্যাডাম খালেদা জিয়া নিজেও কিন্তু নির্যাতনের শিকার।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় নির্যাতনে তিনি এতটাই বিধ্বস্ত ছিলেন যে, তিনি হয়তো আমাদের মাঝে আরও অনেকটা দিন থেকে এই দেশটা পরিচর্যা, এই দেশটা গঠনে তার ভূমিকা রাখতে পারতেন। নির্যাতনেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, দেশের প্রশ্নে তিনি আপস করেননি।’

বিরোধীদের সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘যারা মেঠো বক্তৃতায় নানান কথা বলতে পারেন, কিন্তু আমি দৃঢ়তার সঙ্গে বলবো, বর্তমান নির্বাচিত দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার জনগণের সরকার। কোনো গুম, খুন, কোনো নির্যাতন এই সরকার বিশ্বাস করে না।’

এর আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হবে। এ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইঞ্জিনিয়ার্স কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে ব্যাপক সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করে আগামীকালের সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

এদিকে, অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের প্রায় এক ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা এবং তাদের গাড়ি প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেন মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি বলেন, ‘আজকে আপনাদের প্রায় এক ঘণ্টা গেটের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি গেট থেকেই আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এবং তাৎক্ষণিকভাবে আমার পক্ষ থেকে, আমার প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছি।’
মন্ত্রী আরও বলেন, ‘শুধু দুঃখপ্রকাশ করেই কিন্তু আমি শেষ করবো না। কেন এক ঘণ্টা আপনাদের রোদে দাঁড় করিয়ে রাখা হলো, আপনাদের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি, আপনাদের ঢুকতে দেওয়া হয়নি, কেন? কারা এটা করলো, আমি সেটা তদন্ত করে দেখবো। যথাযথভাবে যারা এই কাজগুলো করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো, আপনাদের আশ্বস্ত করছি।’

পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যেকোনো আয়োজনে সাংবাদিকরা যাতে কোনো ধরনের অসহযোগিতার শিকার না হন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানস্থল পরিদর্শনের সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

 





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...