লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৬ সকাল ০৯:২১
২৬৩
আকবর জুয়েল,লালমোহন: ভোলার লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুমন। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাবিব উল্যাহ, সাংগঠনিক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহাবুদ্দিন। লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির আহবায়ক মো. হাবিব উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির যুগ্ম সম্পাদক ও চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি মো. মোসলে উদ্দিন, ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির সহসভাপতি ইয়াছিন সিরাজী, ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির সদস্য ও চরফ্যাশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহন উপজেলার বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত