বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০৩
৬০
সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। তবে প্রয়োজনে তফসিল অক্টোবরে দেওয়া হতে পারে। এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় কমিশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
তিনি বলেন, সামনে পরীক্ষা ও দুর্গোৎসব রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই কমিশনকে নির্বাচনের সময় নির্ধারণ করতে হচ্ছে। তবে চলতি বছরের মধ্যেই স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।সিইসি বলেন, নভেম্বরে যাতে বার্ষিক পরীক্ষা আয়োজন না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানাবে ইসি। বার্ষিক পরীক্ষা নভেম্বরে না হলে ডিসেম্বর থেকে স্থানীয় নির্বাচন শুরু করা সম্ভব হবে।তিনি বলেন, সব রেডি থাকলেও এ দেশে নির্বাচনের তারিখ ঠিক করার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসির হাতে থাকে না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নানা বিষয় বিবেচনায় নিয়ে ইসিকে নির্বাচন আয়োজনের সময় ঠিক করতে হয়।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সিইসি বলেন, এ দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান মহামান্য রাষ্ট্রপতি।রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন আয়োজনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় নির্বাচন সামনে রেখে খুব শিগগির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন।সিইসি জানান, নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রকিউরমেন্টও সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।স্থানীয় সরকার নির্বাচনের তফসিল প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, কমিশনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পরীক্ষা, উৎসবসহ বিভিন্ন জাতীয় কর্মসূচির বিষয় বিবেচনায় নিতে হয়। এসব বিষয় সমন্বয় করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত