বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০১
৬৩
নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার ও বডি ব্যাগসহ জরুরি বিভিন্ন সামগ্রী।
বুধবার (২৬ আগস্ট) নেপালের উত্তরাঞ্চলে হিমবাহ ধসের পর আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে নেপাল-চীন সীমান্তবর্তী রাসুয়া ও নুওয়াকোটসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আকস্মিক পানির স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
সর্বশেষ প্রতিবেদনে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় এ দুর্যোগে প্রায় ৩৩০ জন মানুষের মৃত্যু এবং এক হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নেপালের ভুটে কোশি নদীর আকস্মিক পানির প্রবাহ রাসুয়া জেলার টিমুরে ও স্যাব্রুবেশি এলাকার ওপর দিয়ে নেমে পরে ত্রিশূলী নদীর দিকে প্রবাহিত হয়। এতে কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এরই মধ্যে নেপালে জরুরি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। নেপাল রেডক্রসের সহায়তায় আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশন জরুরি তহবিল ছাড় করেছে। দুর্গত এলাকায় আশ্রয়, পানি, স্বাস্থ্যবিধি ও অন্যান্য জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত