অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুকুরের পানিতে ভেসে উঠল ১৮ মাসের শিশুর মরদেহ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৬ সকাল ০৯:৪৩

remove_red_eye

১৯৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 
নিহত ফারজানা আক্তার ওই এলাকার দিনমজুর হান্নানের মেয়ে। 
স্বজনরা জানান, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মনজুর  মোরশেদ শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।