অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

১৯৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পবিত্র ১২ রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভোলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবকল্যাণমূলক শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।