বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০৬
৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জীবন, ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম, মানবিকতা ও সর্বোত্তম আদর্শের ওপর ভোলায় ‘সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় এবং জেলা আমির মুহাম্মদ জাকির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শাইখ ড. মো. আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সাবেক ডিন ড. মোহাম্মদ অলিউল্লাহ, ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. নজরুল ইসলাম এবং বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান আল জাযীরী।
সিম্পোজিয়ামে বক্তারা মহানবী (সা.)-এর জন্ম থেকে শুরু করে নবুয়ত লাভ, মক্কার কঠিন সময়, নির্যাতন-নিপীড়ন, হিজরত, মদিনায় সমাজ প্রতিষ্ঠা এবং ইন্তেকাল পর্যন্ত তাঁর কর্মময় ও সংগ্রামমুখর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনে যেমন ইবাদত ও আধ্যাত্মিকতার শিক্ষা রয়েছে, তেমনি রয়েছে সত্য, ন্যায়, ইনসাফ, নেতৃত্ব, মানবিকতা, ধৈর্য, ত্যাগ ও সমাজ সংস্কারের অনন্য দৃষ্টান্ত। তাই তাঁর সীরাতকে কেবল আনুষ্ঠানিক আলোচনা ও কিছু ব্যক্তিগত আমলের মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণের চেষ্টা করতে হবে।
তারা বলেন, রাসূল (সা.) সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে অসংখ্য কষ্ট সহ্য করেছেন। তিনি নিজের জীবন, পরিবার ও সম্পদকে আল্লাহর পথে উৎসর্গ করেছেন। উহুদের যুদ্ধে তাঁর দাঁত মুবারক শহীদ হওয়ার ঘটনাসহ তাঁর জীবনের নানা ত্যাগের দৃষ্টান্ত তুলে ধরে বক্তারা বলেন, রাসূল (সা.)-এর সংগ্রামী জীবনের শিক্ষা মুসলমানদের জন্য গভীরভাবে অনুধাবন করা জরুরি।
বক্তারা আরও বলেন, মানুষের পরিবর্তনের মূল ভিত্তি হলো তার অন্তরের পরিবর্তন। অন্তর পরিশুদ্ধ হলে মানুষের কথা ও কাজেও তার প্রভাব পড়ে। তাই আল্লাহভীতি, তাকওয়া এবং রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
সিম্পোজিয়ামে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শকে মানবকল্যাণের সর্বজনীন শিক্ষা হিসেবে উল্লেখ করে বলেন, তিনি মানুষকে অন্যায়, জুলুম ও বৈষম্য থেকে মুক্ত করে ন্যায়, ইনসাফ, ভ্রাতৃত্ব ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
তারা বলেন, একজন মুমিনের কাছে রাসূলুল্লাহ (সা.)-এর ভালোবাসা দুনিয়ার সব সম্পর্ক ও সম্পদের ঊর্ধ্বে হওয়া উচিত। তাঁর প্রতি ভালোবাসার প্রকৃত বহিঃপ্রকাশ হলো তাঁর সুন্নাহ ও আদর্শকে নিজের জীবনে ধারণ করা এবং তাঁর দেখানো ন্যায় ও কল্যাণের পথে চলা।
অনুষ্ঠানে বক্তারা মুসলমানদের মহানবী (সা.)-এর জীবন ও সীরাত বেশি বেশি অধ্যয়ন, তাঁর সুন্নাহ অনুসরণ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সিম্পোজিয়ামে বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর সীরাত শুধু আলোচনা বা স্মরণ করার বিষয় নয়; তাঁর জীবনাদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করাই সীরাতের মূল শিক্ষা।
সিম্পোজিয়ামে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত