অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৬ বিকাল ০৫:৩৫

remove_red_eye

২১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মোছাঃ রুমি (২৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রুমিকে আটক করা হয়। আটক রুমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কালাবাইজাবুনিয়া লিচুবাগান এলাকার বাসিন্দা। তিনি মৃত কবির হুসেনের স্ত্রী এবং মৃত আব্দুর রহিমের মেয়ে।

পরে জব্দকৃত ইয়াবা ও আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।