মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৬ দুপুর ০২:৪৩
১০
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় অনিয়ম, দুর্নীতি, জনভোগান্তি, ও অবহেলিত মানুষের দুখ-দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশ করার একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে হেয়প্রতিপন্ন করছেন অভিযোগ সাংবাদিক মেহেদী হাসানের।
মঙ্গলাবার বিকেলে এমন অভিযোগ তুলেন দৈনিক তৃতীয় মাত্রা ও চ্যানেল ভোলার মনপুরা প্রতিনিধি মেহেদী হাসান।
এদিকে সাংবাদিক মেহদী হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হেয়প্রতিপন্নের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কর্মরত সাংবাদিকরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
তারা ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছেন।
সাংবাদিক মেহেদী হাসান জানান, গত চার বছর ধরে মনপুরায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘ এই সময়ে মনপুরার মানুষের দুঃখ-দুর্দশা, অনিয়ম, দুর্নীতি, জনভোগান্তি ও বিভিন্ন অসঙ্গতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছি।
গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে সরকারি খাল খনন করে লাইসেন্সবিহীন কোপা ড্রেজারের মাধ্যমে এমআরএসআর ব্রিকস ফিল্ডে মাটি কেটে নেয়। অবৈধভাবে পরিচালিত ব্রিকস ফিল্ডের মালামাল বহনকারী যানবাহন চলাচলের কারণে স্থানীয় কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের বিষয়ে আমি সংবাদ সংগ্রহ ও প্রকাশ করি।
এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছি।
এই সব সংবাদ প্রকাশের কারণে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। সম্প্রতি আমার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও জানান, এমআরএসআর ব্রিকস ফিল্ডের অনিয়মের সংবাদ প্রকাশ করায় মালিকপক্ষ, ম্যানেজার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা রোকন মো. মাকসুদুর রহমানের পক্ষ থেকে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্য তথ্যে সংবাদ সম্মেলন করে হেয়প্রতিপন্ন করছে।
এমনকি হ্যানিট্রিপের বিরুদ্ধে প্রতিবাদ, জনগণের স্বাক্ষরসহ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ পেশ করার পর থেকে ওই চক্রটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।
পরে ওই চক্রের মূলহোতা এমআরএসআর ব্রিকস এর ম্যানেজারকে হাতেনাতে ধরার পর চক্রটি আরও বেপোরায়া হয়ে আমার ওপরে ক্ষেপে গিয়ে ভোলার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে।
সাংবাদিক মেহেদী জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে নয় বরং জনস্বার্থ ও পেশাগত দায়িত্ববোধ থেকেই আমি সংবাদ প্রকাশ করেছি।
তিনি দাবী করেন ওরা শুধু মিথ্যা তথ্যে সংবাদ সম্মেলন করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব ছড়িয়ে ক্ষান্ত হননি। তারা কলাতলীতে সংবাদ সংগ্রহের করতে গেলে আমাকে সহ সাংবাদিক আবদুর রহমান শোয়েবকে মারধর করে আহত করে। এমনকি জীবননাশের হুমকি দেয়। পরে থানায় জিডি করলে ওই চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে মিথ্যা গুজব ছড়াচ্ছে।
এদিকে সাংবাদিক মেহেদী হাসানকে সামাজিক মাধ্যমে হেয়প্রতিপন্ন ও মিথ্যা তথ্যে সংবাদ সম্মেলন করায় ক্ষোভ প্রকাশ করছেন মনপুরা প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা।
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী
ভোলায় আমন ধান চাষ নিয়ে শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত