অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬ | ১০ই ভাদ্র ১৪৩৩


ভোলায় চিকিৎসা সহায়তায় ৩ অসহায় ব্যক্তিকে ৩০ হাজার টাকা অনুদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৬ রাত ০৮:২৫

remove_red_eye

৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে তিনজন অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) পূর্বাহ্নে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানের চেকগুলো হস্তান্তর করেন ভোলার জেলা প্রশাসক  ডা. শামীম রহমান।
এ সময় ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে দেওয়া এ আর্থিক সহায়তা চিকিৎসার ব্যয় মেটাতে উপকারভোগীদের সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানান।




আরও...