লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৬ রাত ০৯:১১
৯০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের কাজে ব্যবহৃত রোলিং পেপার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা।
এ সময় সন্দেহজনক ওই এলাকার ২টি গোডাউন তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ৩০ হাজার ৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের কাজে ব্যবহৃত প্রায় ৫২ হাজার ২০০ টাকা মূল্যের ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় অসাধু ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সিগারেট ও রোলিং পেপার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
মনপুরায় স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী পলাতক
দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
মনপুরায় গাঁজাসহ এক মাদককারবারি আটক
মনপুরায় মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
লালমোহনে ৬ জুয়াড়ি আটক
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান মঙ্গলবার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত