অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২০ রাত ০৮:৫৩

remove_red_eye

৭৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : লালমোহন উপজেলায়  পুকুরের পানিতে ডুবে তাইয়েব্যা (২) নামের এক শিশু’র মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে লালমোহন পৌর এলাকার ৮ নং ওয়ার্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। সে ঐ এলাকার মো: ইব্রাহীমের কন্যা।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিলো তাইয়েব্যা। এক পর্যায়ে সকলের অগোচরে উঠানের পাশের পুকুরে পরে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।