অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৪শে আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র ১৪৩৩


লালমোহনে উপজেলা এলজিইডিতে বিদায় ও বরণ অনুষ্ঠান


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ রাত ০৯:৪০

remove_red_eye

৩৩

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার লালমোহন উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা এলজিইডি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান-কে চরফ্যাশন উপজেলায় বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা থেকে বদলি হয়ে লালমোহনে যোগদান করা নতুন উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান-কে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী প্রকৌশলী তানজিলুর রহমানের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং নতুন প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খানকে লালমোহনে স্বাগত জানান।