বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২০ রাত ০৮:৫০
৬৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন আওয়ামী লীগের তৃ-বার্ষিক সম্মেলন উপলক্ষে মনোনয়নপত্র জামা দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার ভেদুরিয়া ইউনিয়নের নেতারা প্রথম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। বিকাল পর্যন্ত গুরুত্বপূর্ন শীর্ষ তিন পদে মনোনয়নপত্র জমা পড়ে ৩ শতাধিক । এই সময় আবেদন পত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম। সদর উপজেলার ১৩ ইউনিয়নের সম্মেলন ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদের জন্য আদেন ( মনোনয়ন ফরম) জমা দেয়ার সময় সীমা রয়েছে। এক এক ইউনিয়নে ৬৫ সদস্যে কমিটির অপর পদগুলোর জন্য ইউনিয়ন কমিটির কাছেই আবেদন পত্র সংগ্রহ ও জমা দেয়া হয়। সকাল থেকে নির্বাচন পরিচালনা কমিটির কাছে আদেন ফরম জমা দিতে ভীড় জমান নেতারা। সকালে ভেদুরিয়া ইউনিয়ন বর্তমান কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও সম্পাদক আব্দুল হাই মাস্টার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে উৎসবমুখর আয়োজনে মিছিল নিয়ে এবারও একই পদে মনোনয়ন পত্র জমা দেন। কাউন্সিলর ও ডেলিকেটদের ভোটে এবারও তারা নির্বাচিত হবেন বলেও তারা আশা প্রকাশ করেন। অপরদিকে পশ্চিম ইলিশা ইউনিয়নে সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক সাবেক যুবলীগ সভাপতি ফারুক গাজি, ভেলুমিয়া ইউনিয়নে সভাপতি পদে বর্তমান কমিটির সাংগঠনিক ও সাবেক যুবলীগের তিন বারের সম্পাদক মোঃ মহসিন খান , ধনিয়া ইউনিয়নে বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করতে ইউনিয়ন ওয়ার্ড নেতাদের নিয়ে জড়ো হন। এ সময় তারা জানান, এমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন ও কমিটি গঠনের আয়োজন করায় তারা দলের কাছে কৃতজ্ঞ । কাউন্সিলর ও ডেলিকেটদের ভোটে তারা নির্বাচিত হবেন। তাদের বিগত দিনের ত্যাগ ও কর্মীদের পাশে থাকার জন্য ওয়ার্ড নেতারা তাদের মূল্যায়ন করবে বলের দাবি করেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম জানান, ভোলার অভিভাবক ও দলের অভিভাবক সাবেক মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের নির্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদর উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে মেয়াদপূর্ন ১২ ইউনিয়নের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে তৃণমূলের নেতারা মূল্যায়িত হওয়ার সুযোগ পেয়েছে। তাই বৃহস্পতিবার থেকে উৎসবমুখর পরিবেশে সবাই পদের জন্য আবেদন ফরম জমা সংগ্রহ করেন। প্রথমদিন ২০ অক্টোবর সকালে ভেলুমিয়া , বিকালে ভেদুরিয়া ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হবে। একইভাবে এ মাসেই ১২ ইউনিয়নের সম্মেলন ও কমিটি গঠন করা হবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত