বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ রাত ০৮:৫১
৫৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে ভোলা সরকারি কলেজ এর সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে সংগঠনের নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে পায়ে হেঁটে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে র্যালিটি ভোলার হাটখোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

র্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি আতাউর রহমান মমতাজী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য আবু জাফর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ সাহিন উপস্থিত ছিলেন। এছাড়া আল আমিন, আবুল মমিন, ইয়াছিন ও সাকিব আহম্মেদ জেবেয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে ভোলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভোলায় বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা সেবা পেলো ২ শতাধিক রোগী
ভোলায় চিকিৎসক নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
চিকিৎসক ও সরঞ্জাম সংকটে চরফ্যাশন হাসপাতাল
চরফ্যাসনে ৩২টি সন্ধি ও করি কাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার
লালমোহনে উপজেলা এলজিইডিতে বিদায় ও বরণ অনুষ্ঠান
ভোলায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চালু হলো এমআরআই সেবা
লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার মারধরের পর পুলিশের হাতে সোপর্দ
সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : তথ্যমন্ত্রী
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত