অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২২শে আগস্ট ২০২৬ | ৭ই ভাদ্র ১৪৩৩


শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৭

remove_red_eye

৪৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) দুপুর ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

 

শ্রদ্ধা নিবেদনের সময় নতুন মন্ত্রিসভার সদস্য ড. আবদুল মঈন খান, সাচিং প্রু জেরী, এম রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

 
এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।