অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২১শে আগস্ট ২০২৬ | ৬ই ভাদ্র ১৪৩৩


এবার মন্ত্রিসভায় আন্দালিব রহমান পার্থ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৬ রাত ০৯:৫০

remove_red_eye

বাংলার কণ্ঠ ডেস্ক : দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় এবার নতুন অধ্যায়ে পা রাখলেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

রাজনীতির পাশাপাশি আইন পেশায়ও পরিচিত পার্থের রাজনৈতিক পথচলার শুরু হয়েছিল তার বাবা নাজিউর রহমান মঞ্জুর হাত ধরে।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেন পার্থ।

একই অনুষ্ঠানে আরও কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।

আন্দালিব রহমান পার্থ ১৯৭৪ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন।

তার বাবা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে পরিচয় ঘটে পার্থের।

তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাগ্নি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। ফলে রাজনীতি ও রাষ্ট্রীয় পরিমণ্ডলের সঙ্গে পার্থের পারিবারিক যোগাযোগ ছিল দীর্ঘদিনের।

সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান পার্থ। ১৯৯৭ সালে লিংকনস ইন থেকে বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। পরবর্তীতে ঢাকার ব্রিটিশ স্কুল অব ল-এর অধ্যক্ষের দায়িত্বও পালন করেন।

আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০০ সাল থেকে বাবা নাজিউর রহমান মঞ্জুর সঙ্গে সরাসরি রাজনীতিতে অংশ নিতে শুরু করেন পার্থ।

২০০৮ সালের এপ্রিলে নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নির্বাচিত হন আন্দালিব রহমান পার্থ। এরপর দলীয় রাজনীতিতে তার নেতৃত্ব আরও দৃশ্যমান হয়ে ওঠে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন পার্থ।

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে বর্জন করে তার দল। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পার্থ।

এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয় পাওয়ার পর এবার মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন আন্দালিব রহমান পার্থ।

রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা, দীর্ঘদিনের দলীয় রাজনীতি, সংসদীয় অভিজ্ঞতা এবং আইন পেশার সঙ্গে সম্পৃক্ততা-সব মিলিয়ে পার্থের রাজনৈতিক পরিচয়ে রয়েছে একাধিক মাত্রা। এবার মন্ত্রিসভায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন দায়িত্বের সূচনা হলো।





দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী

দৌলতখানে তেলের গুদামে ভয়াবহ আগুন, পুড়ল ৬ গুদামসহ ৮ দোকান,আহত-৪

দৌলতখানে তেলের গুদামে ভয়াবহ আগুন, পুড়ল ৬ গুদামসহ ৮ দোকান,আহত-৪

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা

মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত : ইসির প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত : ইসির প্রজ্ঞাপন জারি

আরও...