অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৬ রাত ১২:৩৪

remove_red_eye

১৬৮

এক ইলিশের দাম ৯ হাজার টাকা
 
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ ধরা পড়ে। পরে মাছটি মাছের আড়তে নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়রা জেলে ও মৎস্য আড়তদাররা বড় সাইজের ইলিশকে রাজা মাছ বলে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে অনি চৌধুরীর মাছের আড়তে রাজা মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।
মৎস্য ব্যবসায়ীরা জানান, রামনেওয়াজ ঘাট সংলগ্ন মেঘনায় শরীফ মাঝির জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি অনি চৌধুরীর মাছের আড়তে নিলামে ৯ হাজার টাকায় ক্রয় করেন আড়তদার অনি চৌধুরী।
জেলে শরিফ মাঝি জানান, বৃহস্পতিবার বার দুপুরে পশ্চিম পাশের মেঘনায় জাল ফেলে মাছ শিকার করছিলেন। পরে অন্যান্য ছোট সাইজের ইলিশের সাথে দুই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি অন্যন্য মাছের সাথে রাজা ইলিশটি অনি চৌধুরীর মাছের আড়তে বিক্রি করেন।
এই ব্যাপারে মৎস্য আড়তদার অনি চৌধুরী জানান, এখনো সবসময় বড় সাইজের ইলিশ ধরা পড়ে না। রাজা ইলিশটি লঞ্চ করে ঢাকায় পাঠানো হবে। ঢাকায় রাজা ইলিশ মাছটি আরও বেশি দামে বিক্রি করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, বৃষ্টি বাড়লে সামনে জেলেদের জালে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে।




একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...