অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৬ রাত ১১:৩৫

remove_red_eye

১৯৩

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় নিখোঁজ এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ভোলা সদর মডেল থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) শিশুটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানায়, শিশুটি নিজের নাম-পরিচয় বা ঠিকানা বলতে না পারায় তার পরিবারের সন্ধান পেতে কিছুটা বেগ পেতে হয়। পরে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ‘জেলা পুলিশ ভোলা’র অফিসিয়াল ফেসবুক পেজে জরুরি বার্তা প্রকাশ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে তা শিশুটির স্বজনদের নজরে আসে। পোস্টটি দেখে অতি দ্রুত ভোলা সদর মডেল থানায় উপস্থিত হন শিশুটির বাবা মো. মাকসুদুর রহমান।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিখোঁজ শিশু মাহফুজুর রহমান আদিবকে নিরাপদ ও অক্ষত অবস্থায় তার বাবার জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। 

সন্তানকে ফিরে পেয়ে শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা জেলা পুলিশ, ভোলার দ্রুত পদক্ষেপ ও মানবিক সেবার প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশের প্রকাশিত পোস্টটি শেয়ার করে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করায় সচেতন নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জেলা পুলিশ ভোলা।