লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৬ রাত ০৮:৫১
২০৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টমটমের চাপায় জিসান (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পেয়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ-লর্ডহার্ডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত। মঙ্গলবার মন্দিরের পাঠশালায় ক্লাস শেষে বাড়ি ফিরছিল সে। এ সময় সড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত টমটমের নিচে পড়ে যায় জিসান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের উপজেলা চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জিসানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া ঘটনাটি আমাদের জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত টমটমটি তাদের জিম্মায় রয়েছে বলেও তিনি জানিয়েছেন। শিশুটিকে যেহেতু চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছে, তাই পরিবারের সদস্যদের মৃত্যু সনদ সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগত ব্যবস্থা নিতে চাইলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত