স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পুলিশ প্রধানকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সাক্ষাৎ করতে এলে সিইসি এ প্রতিবেদন চান।
বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করেছি। সেখানে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন, বিভিন্ন জেলা-উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সিইসি আমাদেরকে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছেন। আমরা খুব শিগগিরই সেটা দিয়ে দেব।
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।