অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, কড়া বার্তা দিল বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫

remove_red_eye

৫৫

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্য নিয়ে দেশটির রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের সংখ্যা–সংক্রান্ত মিয়ানমারের তথ্যকে ভুল উল্লেখ করে জাতিসংঘের নিবন্ধিত তথ্যকে গ্রহণযোগ্য বলে জানিয়েছে ঢাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোর সঙ্গে বৈঠক করেন- মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান। বৈঠকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গাবিষয়ক বিবৃতির বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তার অনেকটাই ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জাতিসংঘ ব্যবস্থায় নিবন্ধিত তথ্যেই প্রতিফলিত হয়েছে।

এ সময় বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতার আলোকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানায় বাংলাদেশ। পাশাপাশি ২০১৭ সালের পর রাখাইন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গা এবং শরণার্থীশিবিরে জন্ম নেওয়া শিশুদেরও যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

বাংলাদেশের পক্ষে জানানো হয়, বর্তমানে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য যাচাইয়ের হিসাবের বাইরে অতিরিক্ত নিবন্ধিতদের তথ্যও যথাসময়ে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে।

বৈঠকে বাংলাদেশ আরও জানায়, রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা সঠিক নয়। তারা নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন একটি জনগোষ্ঠী, যা মিয়ানমার কর্তৃপক্ষও সাম্প্রতিক সময় পর্যন্ত স্বীকার করে এসেছে।বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ নিজ সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো। তিনি বলেন, ‘যাচাই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...