অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ব্যবসায়ী যুবদল নেতাকে মারধর

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৬ রাত ০৯:৪২

remove_red_eye

১৩৪

সংবাদ সম্মেলন করে বিচারের দাবী
 
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ী ও যুবদল নেতাকে মারধরের ঘটনা ঘটে। পরে মারধরে আহত ব্যবসায়ী ও যুবদল নেতা মোঃ আলাউদ্দিন সংবাদ সম্মেলন করে বিচার দাবী করেন।
 
সোমবার দুপুর ৩ টায় মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন ওই ব্যবসায়ী ও যুবদল নেতা।
 
মারধরে আহত ব্যবসায়ী যুবদল নেতা মোঃ আলাউদ্দিন হাজিরহাট বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন মাল্টিমিডিয়ার মালিক ও হাজিরহাট ইউনিয়নন যুবদলের নেতা।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী ও যুবদল নেতা জানান, ফেইসবুকে পোস্টকে কেন্দ্র করে শনিবার রাতে উপজেলা হাসপাতালের সামনে মারধর করে আহত করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১৭ বছর আওয়ামীলীগের আমলে বহুবার মারধরের শিকার হই। এমনকি আমার দোকান থেকে বিক্রি করা মোবাইল ফোন নিয়ে যায়। আমাকে চাঁদা দিতে হয়। এখন বিএনপি সরকার ক্ষমতায়, এখনও আমার ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা নিয়ে যাওয়া হয়।
 
তিনি এই ঘটনায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ প্রশাসনের কাছে বিচার দাবী করেন।
 
এই ব্যাপারে মনপুরা উপজেলা য্বুদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা জানান, যুবদল নেতা ব্যবসায়ী আলাউদ্দিনকে মারধরের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত দরখাস্ত পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...