অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৬ রাত ০৯:০১

remove_red_eye

২২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। এ সময় তিনি পুলিশ সদস্যদের সরকারি ইস্যুকৃত বিভিন্ন মালামাল পরিদর্শন করেন এবং সেগুলোর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
 
পুলিশ সুপার বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই পুলিশের পোশাক-পরিচ্ছদ ও সরঞ্জাম ব্যবহারের মধ্যেও শৃঙ্খলার বহিঃপ্রকাশ থাকতে হবে। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেন।
কিট প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহসানুজ্জামান, আরআই পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।