অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ছাদেক মিয়া জান্টু ও কাজী হাসানুজ্জামানের সুস্থতা কামনায় দোয়া


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৬ রাত ০৮:৫২

remove_red_eye

২৯২

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে  উপজেলা যুবদলের উদ্যোগে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বর্তমানে তারা চিকিৎসার জন্য চীনের কুনমিন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সানাউল্লাহ। 
এ সময় বক্তারা আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু ও কাজী হাসানুজ্জামানের জন্য মহান আল্লাহর কাছে পরিপূর্ণ সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন।
উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজীজ শাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার।