অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৬ বিকাল ০৫:৪১

remove_red_eye

২১৯

ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, কথা বলার জায়গাও সংকুচিত হচ্ছে। এই সংকোচন ঠেকাতে সাংবাদিকসহ সবাইকে ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের (ডিজেএ) আয়োজনে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিকরা প্রতিকূলতার মধ্যেও সাহসী ভূমিকা পালন করেছেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মাঠে থাকা সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল। তারা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য, নিউজ, ইনফরমেশন ও ইনসাইট দিয়ে আমাদের সহায়তা করেছেন। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাদের দেওয়া তথ্য আমাদের কাজে লেগেছে।