বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৬ রাত ০৯:৫২
৩৫
পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”Í এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের সদস্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে জেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এরপর ভোলা জেলা প্রশাসক ও ভোলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী পিন্টু ব্যাপারী সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার, সজল কুমার দাস, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ সোহান সরকারসহ বিভিন্ন রাজনীতিবিদ ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়াতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রজনন ক্ষেত্র রক্ষা এবং নদী-খাল-বিলসহ জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে হবে। পাশাপাশি মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় জেলে ও মৎস্যচাষীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। সফল রেণু ও পোনা উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দক্ষিণ দিঘলদীর ‘রূপালী মৎস্য খামার ও হ্যাচারি’র স্বত্বাধিকারী মো. আমির হোসেন খান। উন্মুক্ত জলাশয়ে মৎস্যসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদানের জন্য পুরস্কৃত হয়েছে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)। মৎস্য খাদ্য উৎপাদনকারী ও বেসরকারি উদ্যোক্তা হিসেবে অবদানের জন্য পুরস্কার পেয়েছে কাজী ফার্মস লিমিটেডের ইউনিট-২৫।
চরফ্যাশন প্রতিনিধি জানান, রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (১৬আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী ও কার্প জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা ও জেলে এবং মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবীর সঞ্চালনায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু,সাবেক উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাবেক উপজেলা শ্রমিক দল সভাপতি মীর আজাদ,মৎস্যজীবীদল সভাপতি আমজাদ হোসেন সোহাগ,সাধারণ সম্পাদক আব্বাস কাজী,কৃষকদল উপজেলা সভাপতি রনি মিন্টিজ,ইসলামি আন্দোলন ভোলা দক্ষিণ সভাপতি মাও. আব্বাস উদ্দিন ও নাগরিক পার্টি উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফিসহ আরও অনেকে। এসময় সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন,অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণ শুরু হবে। সরকার চায় মৎস্য সম্পদ রক্ষায় স্বনির্ভর দেশ গড়তে। আর তাই সরকার মৎস্যজীবী ভাইদের জন্য সরকার ভিজিএফ চাল এবং বিভিন্ন সহায়তা দিচ্ছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য জেলে কার্ড কর্মসূচির আওতায় নেয়া হবে। মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে হবে আর তা না হলে জেল জরিমানা রয়েছে।প্রশাসনের উদ্দেশ্য মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং নিরাপদ ও পরিবেশবান্ধব মাছ উৎপাদনে জনসচেতনতা তৈরি করা। এর মাধ্যমে দেশের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। দৌলতখান সংবাদদাতা জানান, ”রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে উদযাপন করা হয়েছে জাতীয় মৎস পক্ষ ২০২৬। ১৬ আগস্ট সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। এ উপলক্ষে পোনামাছ অবমুক্ত করণ, সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ফারুক হোসেন তালুকদার। সভাপতির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মেহেদী হাসান ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, রিপোটার্স ইউনিটির সভাপতি কাজী জামাল, প্রেসক্লাব সভাপতি জাকির আলম। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সেলিম, ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ রফিক, মৎস্যজীবী সমিতির নেতা নাজিম সহ বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী নেতৃবৃন্দ।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত