অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৬ রাত ০৮:৪৩

remove_red_eye

১৭৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় "রুপালী মৎস্যে ভরবে দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উৎযাপিত হয়েছে।
রোববার সাড়ে ১১ টায় উপজেল পরিষদ হলরুমে এই উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা, ওসি মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব হোসেন হাওলাদার সহ অন্যান্যরা।