অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৬ বিকাল ০৫:১০

remove_red_eye

১৪৩

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত ও ৫৩৯ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে সবচেয়ে বেশি ১০৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১১ আগস্ট স্বাক্ষরিত প্রতিবেদনটি ১২ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০১ জন এবং আহত হয়েছেন ১২২ জন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন, রংপুরে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন, খুলনায় ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন, ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন, বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন এবং সিলেটে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

বিআরটিএ জানায়, জুলাই মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, মোটরসাইকেল ১২৪টি, বাস বা মিনিবাস ১০৬টি এবং সিএনজিচালিত অটোরিকশা ৫৭টি ছিল।

যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ ১০৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, বাস বা মিনিবাসে ৪৫ জন, সিএনজিচালিত অটোরিকশায় ৪০ জন এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন নিহত হয়েছেন।

বিআরটিএ জানিয়েছে, তাদের বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে মাসিক এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...