অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ রাত ১০:২৮

remove_red_eye

২৭৬

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  এর সাবেক চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহিন পাটওয়ারী, লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। করিম রোড জামে মসজিদের ইমাম মাওলানা সানাউল্যাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।