অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ রাত ১০:১৯

remove_red_eye

২১১

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মস্থল পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসেই নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।