লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ রাত ১০:১১
২২৫
আকবর জুয়েল, লালমোহন : বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মো. মোহসীন, মেডিক্যাল অফিসার ইউনানি ডাঃ মো. ইউসুফ, মেডিক্যাল অফিসার ডাঃ নুসরাত জাহান নাবিলা, নার্সিং সুপার ভাইজার মোসা. তাছলিমা বেগম প্রমুখ।
র্যালি শেষে পরিচ্ছন্নতা কর্মীদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড, বারান্দা, ইনডোর, আউটডোর, পুরুষ বিভাগ, মহিলা বিভাগ, শিশু বিভাগ, বাথরুম, ইমারজেন্সি রুম, বাইরের ড্রেনসহ বিভিন্ন ময়লার স্থান পরিষ্কার করা হয়।
এসময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিনের নিয়মিত কাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ শনিবার আমাদের লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর, আউটডোর, ইমারজেন্সিসহ পুরো এলাকায় বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।
এছাড়া এখন থেকে নিয়মিত কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে দুই তিন দিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। রোগী ও রোগীর সাথে আসা ব্যক্তিরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত