অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাংচুর

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

১৪৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দৈনিক তৃতীয় মাত্রা ও সকালের সময়ের উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান এবং দৈনিক ভোলার বাণী ও দৈনিক জনবানীর সাংবাদিক আবদুর রহমান শোয়েব আহত হয়েছেন।
এ সময় হামলাকারীরা তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলী ইউনিয়নের কবির বাজার এলাকায় সংবাদ সংগ্রহের সময় এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকদের অভিযোগ, বিচ্ছিন্ন চর কলাতলী এলাকায় ভূমিহীনদের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে খালেকের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাদের মারধর করে আহত করে এবং সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।
আহত সাংবাদিক মেহেদী হাসান ও আবদুর রহমান শোয়েব জানান, সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর আকস্মিকভাবে হামলা চালানো হয়। হামলায় তারা শারীরিকভাবে আহত হয়েছেন। চর কলাতলী থেকে ফিরে তারা এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেবেন।
তারা আরও অভিযোগ করেন, ঘটনার ভিন্ন ব্যাখ্যা দাঁড় করাতে হামলাকারীদের পক্ষ নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
আহত দুই সাংবাদিকের বাড়ি মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও চরযতিন গ্রামে।
এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা প্রেসক্লাবের সম্পাদক ও সময় টেলিভিশনের ভোলা প্রতিনিধি নাছির লিটন, দৈনিক বাংলার কণ্ঠ পরিবার, মনপুরা প্রেসক্লাবের সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল, মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার খবর তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...