অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

মো: ইয়ামিন

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

১২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দেশের জেলা উপজেলা পর্যায়ে উৎপাদিত  প্যাকেটজাত খাদ্যের মোড়কে অধিকাংশ ক্ষেত্রে  উপাদানের বর্ণনা দেওয়া থাকেনা। এতে ভোক্তার জন্য ওই খাদ্য গ্রহণ কতটুকু নিরাপদ তা জানতে পারছেন না। প্যাকেটজাত খাদ্যে লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটসহ অন্যান্য উপাদানের পরিমাণ জানাতে স্বাস্থ্য সতর্কবাণী চালুর দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 
আজ শনিবার (১৫ আগস্ট)  দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন মাই রাইট এর উদ্যোগে কর্মসূচির আয়োজন করে। 
মানববন্ধন আয়োজক সংস্থা  "মাই রাইট" ভোলার নির্বাহী প্রধান শেখ ফরিদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সুলাইমান, এডভোকেট সালাউদ্দিন প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মঞ্জুর আলম, ভোলা মিডিয়া ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিয়ান আরিফ, ভোলা মাল্টিমিডিয়া রিপোর্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংবাদিক গোলাম কিবরিয়া, মো: ইয়ামিন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম সানি, স্বেচ্ছাসেবক দলের নেতা এছাক ফরাজী প্রমুখ। 

বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই খাদ্যপণ্যের মোড়কে এসব উপাদানের পরিমাণ সহজে বোঝা যায়, এমন স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবি জানান তারা। 
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তাদের সচেতন করার পাশাপাশি খাদ্যপণ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মো: ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...