বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সকাল ১০:১৬
৭৯
বাংলার কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামের দক্ষিণে উত্তাল সাগরে ঝড়ের কবলে পড়ে তজুমদ্দিনের জেলে মো. মফিজুল ইসলামের মাছ ধরার বোট ডুবে গেছে। প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বোটটি দুর্ঘটনার পর থেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মফিজুল ও তাঁর পরিবার। ক্ষতিগ্রস্ত মফিজুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর পক্ষ থেকে মফিজুলকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রামের দক্ষিণে গ্যাস সংলগ্ন উত্তাল সাগরে এ দুর্ঘটনা ঘটে। তজুমদ্দিন উপজেলার চাঁদপুর এলাকার বাসিন্দা মো. মফিজুল ইসলামের মালিকানাধীন ছয় সিলিন্ডারের জাপানি ইঞ্জিনচালিত ফিশিং বোটটি সাগরে মাছ ধরছিল। হঠাৎ প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বোটটি। একপর্যায়ে বিশাল সাগরের মধ্যে বোটটি ডুবে যায়। এ সময় বোটে থাকা জেলেরা প্রাণ বাঁচাতে অন্য একটি মাছ ধরার বোটের সহযোগিতা নেন। পরে তাদের উদ্ধার করা সম্ভব হলেও ডুবে যাওয়া বোটটির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। বোটটি হারিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন মফিজুল ইসলাম। মাছ ধরার ওই বোটটি ছিল তাঁর পরিবারের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মফিজুল ইসলামের দুর্দশার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। তাঁর মাধ্যমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পক্ষ থেকে মফিজুল ইসলামের হাতে ১ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। এ আর্থিক সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত মফিজুল ইসলাম ও তাঁর পরিবার। একই সঙ্গে সাগরে ডুবে যাওয়া বোটটি উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত