বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সকাল ১০:১৩
১৪০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় হেলিপ্যাড ক্লাবের আয়োজনে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল’ এই স্লোগানকে সামনে রেখে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ভোলা পৌরসভার প্রশাসক মো. বেল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী ক্রীড়া দলের ভোলা জেলা আহ্বায়ক জাহিদ ইকবাল আলমাস, বিআরডিবি চেয়ারম্যান ফখরুল ইসলাম লুকু চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলা সদস্য সচিব মো. হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী।
এছাড়া হেলিপ্যাড ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন, মো. মেহেদি ইকবাল শিমুল। টুর্নামেন্ট আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন আকিল, সোহেল, আবির, মিজান ও তানজিল। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় আবহাওয়া অফিস রোড ও অগ্নিবীণা। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হলে পেনাল্টিতে ২-১ গোলে অগ্নিবীণাকে হারিয়ে আবহাওয়া অফিস।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত