বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সকাল ১০:০৯
১৩৯
বাংলার কণ্ঠ ডেস্ক : আড়াই বছরের ফুটফুটে শিশু মো. শাকিব। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে সে। জ্বর, সর্দি, ঠান্ডা, অ্যালার্জি এবং শ্বাসকষ্টসহ একের পর এক সমস্যায় কাটছে তার ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্ত। সন্তানকে সুস্থ করে তুলতে বাবা-মা ছুটেছেন এক চিকিৎসকের কাছ থেকে অন্য চিকিৎসকের কাছে। শেষমেশ ধরা পড়ে তার হার্টের সমস্যা। যখন তার হার্টের ব্যথা শুরু হয় তখন অসহনীয় যন্ত্রণায় কাঁদে শিশু শাকিব। সে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার ছফর আলী মুন্সি বাড়ির মো. বাচ্চুর ছেলে। বাচ্চু পেশায় একজন মাইক্রোবাস চালক। সীমিত আয়ে কোনো রকমে চলে তার সংসার। কিন্তু সন্তানের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে ইতোমধ্যে তিনি ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। এখন শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে মহাদুশ্চিন্তায় বাবা-মা।
শিশু শাকিবের বাবা বাচ্চু জানান, শাকিব জন্মের পর থেকেই অসুস্থ থাকায় প্রথমে লালমোহনের শিশু চিকিৎসকদের পরামর্শ নিই। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ছেলেকে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে নিই। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেয়া হয়। কিন্তু এরইমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে আমাকে ধারদেনা করতে হয়েছে। একপর্যায়ে অর্থের অভাবে নির্ধারিত সময়ে আর ছেলেকে ঢাকায় নিতে পারিনি। কিছুদিন পর শাকিবের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। কখনো তার শরীর নীল হয়ে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। অসহ্য কষ্টে সারারাত চিৎকার করে কাঁদে সে। শাকিবের এই কান্না, অসুস্থতা আর অর্থের সংকট- সব মিলিয়ে এখন অসহায় হয়ে পড়েছি। তবুও আবার দেনা করে শাকিবকে নিয়ে ঢাকার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের একজন চিকিৎসকের কাছে গেলে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, শাকিবের হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রক্তনালি চিকন হয়ে গেছে। যার জন্য দ্রুত অপারেশন করতে হবে। দেরি হলে শাকিবের অবস্থা আরও খারাপ হতে পারে।
তিনি আরও জানান, চিকিৎসার জন্য এখন প্রথম পর্যায়ে অপারেশন করতে অন্তত ৬ লাখ টাকা প্রয়োজন। এরপর শাকিবের বয়স ৬-৭ বছর হলে আরও একটি অপারেশন করতে হবে। চিকিৎসক জানিয়েছেন - প্রথম অপারেশনটি করা গেলে আমার ছোট্ট ছেলে শাকিব কিছুটা সুস্থ হয়ে উঠবে, ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। কিন্তু সামান্য আয়ের একজন মাইক্রোবাস চালক হয়ে আমার পক্ষে এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিভিন্ন এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছি। এছাড়া আমার সহায়-সম্বল বলতে রয়েছে শুধু বসতভিটাটিই। একদিকে অসুস্থ সন্তানের কষ্ট, অন্যদিকে ঋণের বোঝা- এই কঠিন পরিস্থিতিতে মানুষের সহযোগিতা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই আমার কাছে। তাই সরকারি-বেসরকারি সংস্থা ও দেশ-বিদেশের হৃদয়বান এবং বিত্তবান মানুষ ও মানবিক সংগঠনগুলোর কাছে শাকিবের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করছি। সবার সামান্য আর্থিক সহযোগিতাও শাকিবের চিকিৎসার জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাকিবের চিকিৎসা ও অপারেশনের জন্য সহযোগিতা করতে ০১৭১৬৮৩৯৭৮৭ (বিকাশ ব্যক্তিগত) এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, জাতীয় সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে জন্মগত হৃদরোগীদের জন্য বর্তমানে সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদানের ব্যবস্থা রয়েছে। শিশু শাকিবের কাগজপত্র অনলাইনে আবেদন করে লালমোহন সমাজসেবা অফিসে জমা দিলে কাগজপত্রগুলো ভোলা অফিসে প্রেরণ করা হবে। ভোলা অফিস অনুমোদন করলে শাকিবের পরিবারকে চিকিৎসার জন্য অনুদানের চেক প্রদান করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত