অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী!


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৬ বিকাল ০৫:২৯

remove_red_eye

২১৯

বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সালাহউদ্দিন আহমেদকে। অপরদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে মন্ত্রিসভায় আরও বেশ কিছু রদবদল হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।