অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ | ২৯শে শ্রাবণ ১৪৩৩


বোরহানউদ্দিনে গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৬ রাত ০৮:১৭

remove_red_eye

৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায়  একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, ভোলার কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়।
পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।