বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ রাত ১০:৪৬
১৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পোল্ট্রি খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন ও এর পরিবেশগত ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা নিতে একটি বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেছেন ভোলা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের চরগুমানি গ্রামের আফসার উদ্দিন পোল্ট্রি ফার্মে স্থাপিত বায়োগ্যাস প্লান্টটি পরিদর্শন করেন তারা।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়নাধীন (SMART) প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তার খামারে এ বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়া এবং জৈব বর্জ্যকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। তারা প্লান্টটির ব্যবহারিক কার্যক্রম, উৎপাদিত বায়োগ্যাসের ব্যবহার এবং এর পরিবেশগত ও কৃষিভিত্তিক সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
সংশ্লিষ্টরা জানান, পোল্ট্রি খামারের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করা সম্ভব। উৎপাদিত বায়োগ্যাস বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। একই সঙ্গে প্লান্ট থেকে পাওয়া জৈব সার কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থনৈতিক সুবিধার সুযোগ তৈরি হয়।
ভোলা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, প্রভাষক ইশআক উদ্দীন রাসেল, জিজেইউএসের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো. মানছুর আলম, সহকারী কারিগরি কর্মকর্তা মো. মানছুরসহ উপ-প্রকল্পের উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এতে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটবে এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে তাদের ধারণা আরও স্পষ্ট হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত