অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পরীক্ষার ৩ দিন আগে মাকে হারানোর শোক নিয়েই জিপিএ-৫ পেলো জোনাইদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ রাত ১০:৩৭

remove_red_eye

২৪৬

মোঃ আমির হোসাইন : ভোলা বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবিরের এর সাথী তানজিল জুনায়েদ জীবনের প্রথম বোর্ড পরীক্ষার মাত্র ৩ দিন আগেই  হারিয়েছেন তার প্রিয় মাকে। বুকভরা বেদনা নিয়েও বিজ্ঞান বিভাগ থেকে  জিপিএ-৫ অর্জন করেছে। জোনাইদ তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। 
ছেলের জিপিএ-৫ পাওয়ার আনন্দ নিজের চোখে দেখার স্বপ্ন ছিল মায়ের। কিন্তু ফল প্রকাশের আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। মা-ও ছিলেন ইসলামী আন্দোলনের একজন কর্মী ও ইউনিয়ন দায়িত্বশীল।  আজ মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। জোনাইদ জিপিএ-৫ পেয়েছে । কিন্তু এই আনন্দ ভাগ করে নেওয়ার মানুষটি আর বেঁচে  নেই।  সাফল্যে গর্বিত, মায়ের শূন্যতায় গভীরভাবে শোকাহত।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং জোনাইদ ও তাঁর মায়ের স্বপ্ন পূরণ হলেও তার মা দেখে যেতে পারেননি।