লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ রাত ১০:৩৪
১৩৮
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল মাঝি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১০ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামুল্লাহ ৭ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. আবু ইউসুফের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জনতা বাজারের আবু ফিটারের বন্ধ ওয়ার্কশপের সামনে বেড়িবাঁধগামী কাঁচা সড়ক থেকে হেলাল মাঝিকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক হেলাল মাঝি কালামুল্লাহ ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত