বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪১
৫৪
বিশ্বের তরুণদের সৃজনশীলতা, উদ্যম ও নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তরুণদের দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ ও স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’।
সোমবার ( ১০ আগস্ট) জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের তরুণদের মধ্যে নানা পার্থক্য থাকলেও মর্যাদা, অংশগ্রহণ ও সুযোগের বিষয়ে তাদের আকাঙ্ক্ষা প্রায় একই।
তিনি বলেন, তরুণ প্রজন্মের সামনে থাকা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা, ডিজিটাল অন্তর্ভুক্তি ও জলবায়ু পরিবর্তন। এসব সমস্যা কোনো একটি দেশের সীমানায় সীমাবদ্ধ নয়; বরং এগুলো মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।
জাতিসংঘ মহাসচিব বলেন, তরুণরা এরই মধ্যে সংগঠক ও উদ্ভাবক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তবে আরও এগিয়ে যেতে হলে ভবিষ্যৎ নির্মাণে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তাদের দিতে হবে। এর মধ্যে রয়েছে- সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং ডিজিটাল সাক্ষরতা।
তরুণদের সমান অংশীদার হিসেবে নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে জনমিতিক সুবিধা কাজে লাগানো, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংকট মোকাবিলায় তরুণদের শক্তি ও দক্ষতাকে কাজে লাগানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের তরুণদের মধ্যে যে বিষয়গুলো ঐক্য সৃষ্টি করে, তা তাদের বিভাজনের বিষয়গুলোর চেয়ে অনেক বেশি। তরুণদের জন্য বিনিয়োগ ও অন্তর্ভুক্তির আহ্বানে জাতিসংঘ তাদের পাশে রয়েছে।
তিনি বলেন, প্রত্যেক প্রজন্ম যেন সমৃদ্ধ হতে পারে- এমন একটি বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত