অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় এসএসসির ফলে দুই প্রতিষ্ঠানের শতভাগ সাফল্য

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৮

remove_red_eye

২২৯

বাংলার কণ্ঠ ডেস্ক :  ভোলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। জেলার সার্বিক পাসের হার যেখানে ৫৩ দশমিক ৭১ শতাংশ, সেখানে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং জেলা প্রশাসন পরিচালিত ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯৪ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ২৫ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, প্রথমবার নিজ প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৩৬ শিক্ষার্থী শতভাগ পাসের সাফল্য অর্জন করেছেন। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
 জানা গেছে, ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ২৫জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছেন। এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১০৫জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছেন। এবারও এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।
পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে।
ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়াও ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এ থেকে প্রথমবারের মতো ৩৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬জন এবং এ গ্রেড পেয়েছেন ১৫জন।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় ভোলা জেলার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৪হাজার ১৯৬জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে পাশ করেছেন ৭হাজার ৬২৫জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৪০জন। পাশের হার ৫৩ দশমিক ৭১শতাংশ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...